০২:০০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক তুহিন হ*ত্যা*র প্রতিবাদে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

মোঃ জিয়াউর রহমান, পিরোজপুরঃ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরের ইন্দুরকানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ইন্দুরকানী বাজারের রূপালী ব্যাংক চত্বরে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. শাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মারুফুল ইসলাম।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আল আমিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, ইন্দুরকানী প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, দৈনিক খবর সংযোগ প্রতিনিধি ইউনুস আকন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি নাসিরুল্লাহ আল কাফীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন।

সভাপতির বক্তব্যে শাহিদুল ইসলাম বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে কলম যোদ্ধা ছিলেন। তাকে নৃশংসভাবে হত্যা করে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন, “বিগত স্বৈরাচারী সরকার যদি সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার করতো, তাহলে দেশে আর কোনো সাংবাদিক হত্যার শিকার হতো না।”

বক্তারা বলেন, সাংবাদিক হত্যা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি। তারা অবিলম্বে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পাথরঘাটায় চাঞ্চ*ল্যকর সুজন হ*ত্যা মামলার চার অভিযুক্ত র‍্যাব এর অভিযানে গ্রে*ফতার

সাংবাদিক তুহিন হ*ত্যা*র প্রতিবাদে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

আপডেট সময়: ০৭:২৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫