০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশের ন্যায় পটুয়াখালীতে পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক

সুনীল সরকার, পটুয়াখালীঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় সারা দেশের ন্যায় পটুয়াখালীতেও পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক।

মঙ্গলবার ভোরে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয় সহ সকল সরকারী, আধাসরকারী এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়েছে।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও অর্ধনমিত পতাকা উত্তোলন করা হয়। অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কালোব্যাজ ধারন করে নিহত শিক্ষার্থীদের স্মরন করছেন। এছাড়া নিহতদের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় মসজিদ ও মন্দির সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

Tag:
জনপ্রিয়

ঢাকের কাঠি বাজার অপেক্ষা, রং-তুলির আঁচড়ে রূপ নিচ্ছেন দেবী দুর্গা: মির্জাগঞ্জের ১৯ মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

সারা দেশের ন্যায় পটুয়াখালীতে পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক

আপডেট সময়: ০৫:৫৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫