০২:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা শুরু আগামীকাল; পটুয়াখালীতে ৫৫ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৭,৪১৭ জন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী সদরসহ জেলার ৮ টি উপজেলায় ৫৫ টি কেন্দ্রে ১৭,৪১৭ জন এইচএসসি, এইচএসসি ভোকেশনাল ও আলিম পরীক্ষার্থী অংশগ্রহন করতে যাচ্ছে।

পটুয়াখালী জেলায় পরীক্ষা সংক্রান্ত কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, এ বছর ২০২৫ সনের ২৬ জুন বৃহষ্পতিবার সারাদেশে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) ও আলিম পরীক্ষা শুরু হচ্ছে।

পটুয়াখালী জেলায় ৮ টি উপজেলার ৫৫ টি কেন্দ্রে ১৭,৪১৭ জন এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) ও আলিম পরীক্ষার্থী অংশগ্রহন করবে। এরমধ্যে ২৬টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী ১১,৫৪২ জন, ১৬ টি কেন্দ্রে এইচএসসি(ভোকেশনাল) পরীক্ষার্থী ৪০২৮ জন এবং ১৩টি কেন্দ্রে আলিম পরীক্ষার্থী ১,৮৪৭ জন।

উপজেলাওয়ারী কেন্দ্র ও পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে- সদর উপজেলার ১২ টি কেন্দ্রে  ৪,৩৯৯ জন, দুমকিতে ৬ টি কেন্দ্রে ১,২৭৫ জন, মির্জাগঞ্জে ৫ টি কেন্দ্রে ১,১৭৭ জন, বাউফলে ১২ টি কেন্দ্রে ৪,২৬২ জন, গলাচিপায় ৬ টি কেন্দ্রে ২২১৯ জন, দশমিনায় ৩ টি কেন্দ্রে ১৩৯২ জন, কলাপাড়ায় ৮ টি কেন্দ্রে ১৯২৬ জন ও রাঙ্গাবালি উপজেলায় ৩ টি কেন্দ্রে ৭৬৭ জন।

এদিকে সুষ্ঠু, সুন্দর ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য জেলার ৮ টি উপজেলাকে ৪ টি অঞ্চলে বিভাজন করে জেলা প্রশাসনের উর্ধ্বতন চারজন কর্মকর্তার নেতৃত্বে চারটি ভিজিলেন্স টিম গঠন, কেন্দ্র সমূহে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার মোতায়েনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পাথরঘাটায় চাঞ্চ*ল্যকর সুজন হ*ত্যা মামলার চার অভিযুক্ত র‍্যাব এর অভিযানে গ্রে*ফতার

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা শুরু আগামীকাল; পটুয়াখালীতে ৫৫ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৭,৪১৭ জন

আপডেট সময়: ১০:১৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫