০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে সিএনজি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘ*র্ষ; নি*হ*ত-১

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে সিএনজি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মিলন হাওলাদার (৩০) নামের এক কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে।

রোববার ভোর ৭টার দিকে সদর উপজেলার ভুবন সাহার কাচারি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা ছিলেন। তিনি বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক মেম্বার শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার ভোরে সিএনজি চালিত গাড়িতে কর্মস্থলে যাচ্ছিলেন মিলন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ওই সিএনজির একাংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় মিলন গুরুত্বর আহত হন। দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলন হাওলাদারকে মৃত ঘোষনা করেন।

২০১৮ সালে মিলন উপ-সহকারি কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম চাকুরিতে যোগদান করেন। তার স্ত্রী ও ৩ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাউফল থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “অ্যাম্বুলেন্স ও সিএনজির চালক পালিয়েছে। তাদের আটক করার চেষ্টা চলছে।”

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

বাউফলে সিএনজি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘ*র্ষ; নি*হ*ত-১

আপডেট সময়: ০১:৪৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪