১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে এক বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া গ্রাম থেকে এক বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সন্ধ্যায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া গ্রাম থেকে একবৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার করে সদর থানার পুলিশ। তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিকল্পিতভাবে এদেরকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারনা।

দম্পতিদ্বয় হচ্ছে মো. আশরাফ আলী হাওলাদার (৮৫) ও তার স্ত্রী লাইলী বেগম (৭৫)। আশরাফ আলী কলাপাড়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও লাইলী বেগম গৃহিনী।

স্থানীয়রা জানান, বৃদ্ধ দম্পতির একমাত্র ছেলে আব্দুল্লাহ আল হিমু ঢাকায় ব্যবসা করেন এবং তিনি স্বপরিবারে ঢাকায় অবস্থান করেন। তাদের দু‘মেয়ে মনি বেগম ও রেখা বেগম বিবাহিতা। তারা স্বামীর বাড়িতে থাকেন। প্রায় ২০ বছর যাবৎ সুউচ্চ সীমনা দেয়ালঘেরা টিন শেডের ঘরে দম্পতি বসবাস করেন। আজ বিকেলে তাদের ছেলে হিমু ঢাকা থেকে বাবা-মায়ের মোবাইলে ফোন দিলে কেউ রিসিভ না করায় বাড়ির পাশের মুদি দোকানীকে খোঁজ নিতে বলেন। দোকানী রফিক গাজী আশরাফ আলীর ভাতিজা এনায়েত হোসেনকে খবর দিলে দু‘জনে সীমানা দেয়াল টপকে বাড়ির মধ্যে প্রবেশ করে ঘরের মধ্যে ওই দম্পতির মরদেহ দেখতে পান। এদের মধ্যে লাইলী বেগমের মরদেহ খাটের ওপর এবং আশরাফ আলীর মরদেহ ঘরের মেঝেতে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে সন্ধ্যায় তারা মরদেহ দু‘টি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত আশরাফ আলীর চাচাতো ভাই মজিবুর রহমান বাবুল জানান, “তাদের মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ধারণা করা হচ্ছে দু‘একদিন আগেই তাদের মৃত্যু হয়েছে।”

এ ব্যাপারে পটুয়াখালী থানার ওসি মোঃ জসিম উদ্দিন জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দু‘টি উদ্ধার করেছে এবং তাদের শরীরে ধাড়ালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে এদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীর আছমত আলী খান কলেজের এডহক কমিটির নতুন সভাপতি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গাজী জসিম উদ্দিন

পটুয়াখালীতে এক বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার

আপডেট সময়: ০৪:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪