০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন শিক্ষাক্রমে এসএসসিতে অকৃতকার্য হলেও এইচএসসিতে ভর্তির সুযোগ

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ এসএসসি পরীক্ষায় ১ বা ২ বিষয়ে অকৃতকার্য হলেও এইচএসসিতে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা। কিন্তু পরের ২ বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে ঐ অকৃতকার্য বিষয়গুলোতে পাস করতে হবে। জাতীয় শিক্ষাক্রম ২০২২- এর মূল্যায়ন কৌশল এবং বাস্তবায়ন নির্দেশনা’ সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ মে) প্রতিবেদনটি কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে পাস হয়েছে যা এনসিটিবি হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় চূড়ান্ত হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, একাদশ শ্রেনীতে ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য এক বা একাধিক অথবা সব বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়নে (এসএসসি) অংশ নেওয়ার সুযোগ থাকছে। অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক– শীর্ষক সাতটি সূচকের ভিত্তিতে প্রকাশ করা হবে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড। এতে সব বিষয়ে পারদর্শিতা বা সর্বোচ্চ সূচক অনন্য, আর সর্বনিম্ন সূচক হলো প্রারম্ভিক।

উল্লেখ্য, গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম, চলতি বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়। ২০২৫ খ্রিষ্টাব্দে পঞ্চম ও দশম, ২০২৬ খ্রিষ্টাব্দে একাদশ এবং ২০২৭ খ্রিষ্টাব্দে দ্বাদশ শ্রেণিতে এ শিক্ষাক্রম চালু হবে। নতুন শিক্ষাক্রমে দশম শ্রেণির পাঠ্যসূচির ভিত্তিতে ২০২৬ খ্রিষ্টাব্দে হবে এসএসসি পরীক্ষা। এর পর নতুন শিক্ষাক্রম অনুযায়ী একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা।

Tag:
জনপ্রিয়

নিকাহ রেজিস্ট্রারের কর্ম এলাকা বহালসহ ৮ দফা দাবিতে পটুয়াখালীতে কাজীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

নতুন শিক্ষাক্রমে এসএসসিতে অকৃতকার্য হলেও এইচএসসিতে ভর্তির সুযোগ

আপডেট সময়: ০৯:২৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪