১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্নিঝড় ‘রিমাল’ এর কারনে পটুয়াখালীর ৩ টি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ভয়াবহ ঘূর্নিঝড় ‘রিমাল’ এর তান্ডবের কারনে পটুয়াখালীর ৩ টি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

গত দুদিন ভয়াবহ ঘূর্নিঝড় “রিমাল” এর আঘাতে পটুয়াখালী জেলাসহ উপকূলীয় বিভিন্ন জেলার বিস্তৃর্ন এলাকা লন্ডভন্ড হয়। এ কারনে নির্বাচন কমিশন ষষ্ঠ উপজেলা পরিষদ-২০২৪ এর ৩য় ধারায় ২৯ মে বুধবার অনুষ্ঠেয় পটুয়াখালী জেলার সদর উপজেলা, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছে। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপ-পরিচালক মো. আতিয়ার রহমান কর্তৃক প্রদত্ত পত্রসূত্রের বরাত দিয়ে জানিয়েছেন সংশ্লিস্ট রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। এ ছাড়াও ঘূর্নিঝড় “রিমাল” এর কারনে দক্ষিন উপকূলীয় ৮ টি জেলার ২৯ মে অনুষ্ঠেয় ১৬ টি উপজেলা পরিষদের নির্বাচন-২০২৪ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন স্থগিত উপজেলাসমূহ হচ্ছে- বাগেরহাট জেলার শরনখোলা, মোড়লগঞ্জ ও মোংলা উপজেলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝড়া, পিরোজপুর জেলার মঠবাড়িয়া, ভোলা জেলার তজুমদ্দিন ও লালমোহন, ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঠালিয়া, বরগুনা জেলার বামনা ও পাথরঘাটা এবং রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা পরিষদ।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

“যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আক্রমণ এবং ইরান যুদ্ধে আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য সরকার পদক্ষেপ নিচ্ছেন” -প্রতিমন্ত্রী নুরুল হক এমপি

ঘূর্নিঝড় ‘রিমাল’ এর কারনে পটুয়াখালীর ৩ টি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

আপডেট সময়: ১০:৫২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪