০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বৃষ্টিসহ বাতাসে গাছপালা উপড়ে কাঁচা ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি: বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ

  • জালাল আহমেদঃ
  • আপডেট সময়: ০১:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে

জালাল আহমেদঃ পটুয়াখালীতে মুষলধারায় বৃষ্টিসহ বাতাসে বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে কাঁচা ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। ১.৪০ মিঃ হতে আনুমানিক ২.২৫ মিনিট পর্যন্ত ৬৪.৪ মিঃ মিঃ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবা সুখী জানান।

আজ মঙ্গলবার দুপুর ১.৪০ মিঃ সময় বৃষ্টি শুরু হয়ে তা স্থায়ী হয় ২.২৫ মিঃ পর্যন্ত। এ সময়ে ৬৪.৪ মি. মি. বৃষ্টি রেকর্ড করা হয়। এ বৃষ্টিপাতের সময় বাতাসে পিটিআই রোড, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় চাম্বলগাছসহ ছোট-বড় অনেক গাছ উপড়ে পড়েছে। মুগডালের ১০ পার্সেন্ট ক্ষতি হলেও কৃষকদের আউশ আবাদ বাড়বে বলে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা জানান। সরজমিনে নতুন বাজার এলাকা ঘুরে দেখা গেছে, নতুন বাজার এলাকার মানিক হাওলাদারের টিনশেডের ঘরের পাশে এক বিশাল চাম্বল গাছ উপড়ে পড়ে দুটি ঘর ভেঙ্গে গেছে।

পটুয়াখালী পাওয়ার হাউজের প্রকৌশলী জানান, “বৃষ্টি ও বাতাসের ফলে বিভিন্ন স্থানে গাছ পালা উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। গাছ পালা কেটে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য কাজ চলছে।”

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পাথরঘাটায় চাঞ্চ*ল্যকর সুজন হ*ত্যা মামলার চার অভিযুক্ত র‍্যাব এর অভিযানে গ্রে*ফতার

পটুয়াখালীতে বৃষ্টিসহ বাতাসে গাছপালা উপড়ে কাঁচা ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি: বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ

আপডেট সময়: ০১:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪