১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুদান প্রবাসী সিআইপি কামরুল হাসানকে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সংবর্ধনা

ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ পটুয়াখালীর কৃতি সন্তান, দক্ষিণ সুদান প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী কামরুল হাসান সাগর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকারের ২০২৩ সালের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মর্যাদায় ভূষিত হওয়ায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারী) রাতে প্রেসক্লাব হলরুমে সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআইপি প্রকৌশলী কামরুল হাসান সাগর।

এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার জলিলুর রহমান, বাংলাভিশনের জেলা প্রতিনিধি কেএম শাহাদাত হোসেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৈনিক পটুয়াখালী বার্তার নির্বাহী সম্পাদক মাকসুদুর রহমান, এসএ টেলিভিশন ও বাংলানিউজের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, দেশবার্তার জেলা প্রতিনিধি মোঃ ফরিদ উদ্দিন, লাখোকন্ঠের জেলা প্রতিনিধি মেহেদী হাসান এবং আজিজ আহমেদ কলেজের প্রভাষক ফরিদ উদ্দিন মোল্লা প্রমুখ।

গত ২০ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার ২০২৩ সালের জন্য “দেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশিদের সিআইপি-এনআরবি” ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয় তাকে। গত শনিবার বিশ্ব প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ তাকে এ সম্মাননা প্রদান করেন।

কামরুল হাসান সাগর দক্ষিণ সুদানে আইপিটেক ইন্টারনেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি তথ্যপ্রযুক্তি, আবাসন, নির্মাণসামগ্রী ও হোটেল ব্যবসা পরিচালনা করেন। তার প্রতিষ্ঠানে মোট ১৫০ কর্মীর মধ্যে ৩০ জন বাংলাদেশি।

কামরুল হাসান সাগর বলেন, “গত কয়েক বছর ধরে হুন্ডির মাধ্যমে দেশে প্রচুর পরিমাণে রেমিট্যান্স আসে, এতে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে সরকার এরই মধ্যে প্রণোদনা চালু করেছে। এ প্রণোদনা চালু করার ফলে আমরা দেখতে পাচ্ছি বৈধ চ্যানেলে রেমিট্যান্সের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে।”

কামরুল হাসান সাগরের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামে। তার পিতা প্রকৌশলী আবুল কালাম আজাদ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একজন সুদক্ষ প্রকৌশলী হিসেবে কর্মজীবন সম্পন্ন করেন। অনুষ্ঠানে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়িয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখায় ধন্যবাদ ও এই অর্জনে তাকে অভিনন্দন জানান গণমাধ্যম কর্মীরা।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পাথরঘাটায় চাঞ্চ*ল্যকর সুজন হ*ত্যা মামলার চার অভিযুক্ত র‍্যাব এর অভিযানে গ্রে*ফতার

দক্ষিণ সুদান প্রবাসী সিআইপি কামরুল হাসানকে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সংবর্ধনা

আপডেট সময়: ০৭:১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪