০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

“বিএনপি অবরোধ, নৈরাজ্য, ও আগুন সন্ত্রাস করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে”-অ্যাড. আফজাল হোসেন

ষ্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীতে জেলা যুনলীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শহরে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সদর লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এ্যাডভোকেট মো. আফজাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান।

আরও বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সৈয়দ মো. সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, বিএনপি অবরোধ, নৈরাজ্য ও আগুন সন্ত্রাস করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিদেশেও তাদের ষড়যন্ত্র কর্মকান্ড চালাচ্ছে। বিএনপি- জামায়াতের সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য যুবলীগ, ছাত্রলীগসহ সকল স্তরের নেতা কর্মীদেরকে রাজপথে থাকার আহবান জানান। এসময় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে যুবলীগের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Tag:
জনপ্রিয়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক

“বিএনপি অবরোধ, নৈরাজ্য, ও আগুন সন্ত্রাস করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে”-অ্যাড. আফজাল হোসেন

আপডেট সময়: ০৩:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩