০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে আইসসহ গ্রেপ্তার-১

ইশরাত লিটন, পটুয়াখালীঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাদক আইসসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ছোটবাইশদিয়া ইউনিয়নের হরিদ্রাখালী গ্রাম থেকে ৬০ হাজার টাকা মূল্যের ২০ গ্রাম আইস মাদকসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার রাজিব হোসেন খান (২৯) বাউফল উপজেলার দক্ষিণ বিলবিলাস গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, “রাজিবের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। তাই তিনি শ্বশুরবাড়িতে এসে আত্মগোপনে থাকতেন। সেখান থেকেই মাদকের কারবার করতেন তিনি। মঙ্গলবার রাজিবের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, “রাজিব কাপড়ের ব্যবসা করতেন। এই ব্যবসার আড়ালে তিনি মাদক ব্যবসা করতেন। ঢাকা থেকে কাপড়ের ভেতরে করে রাঙ্গাবালীতে মাদক এনে সরবরাহ করতেন তিনি।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।”

Tag:
জনপ্রিয়

ঢাকের কাঠি বাজার অপেক্ষা, রং-তুলির আঁচড়ে রূপ নিচ্ছেন দেবী দুর্গা: মির্জাগঞ্জের ১৯ মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

রাঙ্গাবালীতে আইসসহ গ্রেপ্তার-১

আপডেট সময়: ০৩:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩