০৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময়: ০৩:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
  • ৪৫১ বার পড়া হয়েছে

গাজীপুরে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিটআগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়ার উলুসারা এলাকায় এফ ডি ফুটওয়্যার লিমিটেড নামে জুতা তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবীরুল আলম জানান, বিকেলে উলুসারা এলাকায় এফ ডি ফুটওয়্যার লিমিটেড নামে জুতা তৈরির একটি কারখানায় আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ইপিজেড, মির্জাপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তাৎক্ষণিক আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Tag:
জনপ্রিয়

শ্যামনগরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা: জলদস্যু দমন, মাদক, জুয়া প্রতিরোধ ও জনপদের উন্নয়নে গুরুত্বারোপ

গাজীপুরে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

আপডেট সময়: ০৩:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০